Header Border

ঢাকারবিবার, ১ মার্চ, ২০২৬

শাকিব খান: একটা প্রজন্মের স্বপ্নের নাম

শাকিব খান। ছবি: সংগৃহীত

ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ—সবার ভালোবাসার নাম একটাই—শাকিব খান। পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা চা-ওয়ালার মুখে যেমন শোনা যায় তাঁর নাম, তেমনি গ্রামের মেঠোপথে হেঁটে চলা কিশোরের চোখেও দেখা যায় তার স্বপ্ন—‘একদিন আমিও হবো শাকিব খান!’ এমন এক নাম, এমন এক ব্যক্তি, যিনি আজ কেবল একজন অভিনেতা নন, তিনি হয়ে উঠেছেন একটি আবেগ, একটি প্রজন্মের ভালোবাসা আর সবার ঘরের মানুষ।

 

বাংলাদেশের চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে, ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে। সেদিনও কেউ কল্পনা করেনি যে এই যুবক একদিন হয়ে উঠবে ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও সফল নায়ক। শুরুর দিকে হয়তো পথটা ছিলো কঠিন—ভালোবাসা, পরিশ্রম আর ধৈর্য্য নিয়েই পার করতে হয়েছে কঠিন সময়। কিন্তু একবার যখন আলো ছুঁলেন, তখন আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি হয়ে উঠলেন একের পর এক ব্লকবাস্টার সিনেমার নায়ক, যার নামেই সিনেমা হিট!

 

প্রিয়তমা, বীর, নবাব, শিকারি, আমি নেতা হবো, স্বপ্নের বাসর , এই ঈদে বরবাদ —এসব কেবল সিনেমার নাম নয়, এগুলো দর্শকের হৃদয়ে লেখা শাকিব খানের গল্প। প্রতিটি সিনেমার চরিত্রে তিনি নিজেকে ঢেলে দিয়েছেন। তার অভিনয়ে যেমন ছিলো সাহসিকতা, তেমনি ছিলো আবেগের গভীরতা। তাঁর চোখের জল দেখে কেঁদেছে দর্শক, তাঁর হাসি দেখে আনন্দে ভেসেছে সিনে হল।

 

সবচেয়ে বড় কথা, শাকিব খানের সিনেমা মানেই সকল শ্রেণির দর্শকের জন্য কিছু না কিছু। গানের ভক্তেরা যেমন খুঁজে পায় বিনোদন, নাটকীয়তার ভক্তেরা পান উত্তেজনা, আবার রোমান্সপ্রিয় দর্শক পান প্রেমের পরশ। আর এই বৈচিত্র্যময়তা তাঁকে নিয়ে এসেছে এমন এক উচ্চতায়, যেখানে কেবল জনপ্রিয়তা নয়, একটি ‘ব্র্যান্ড’ হয়ে উঠেছেন তিনি। এখন কেউ আর তাঁকে শুধু নায়ক বলে না—সবাই বলে, ‘এটা শাকিব খানের সিনেমা’, মানে বুঝে নাও—সুপারহিট হবে!

 

যেখানে অন্য তারকাদের নিয়ে মাঝেমধ্যে বিতর্ক, হেটার্সের জাল, সেখানেও শাকিব খান যেন এক ব্যতিক্রম। হ্যাঁ, কিছু সমালোচনা তো থাকেই, কিন্তু তা সামান্য, হাতে গোনা। কারণ, শাকিব খানের মূল শক্তি তাঁর লক্ষ লক্ষ ভক্ত, যাঁরা তাঁকে একনিষ্ঠভাবে ভালোবাসে, তাকে বিশ্বাস করে।

 

এখন শাকিব খান কেমন অনুভব করেন? হয়তো তাঁর হৃদয়ে এখনও সেই প্রথম সিনেমার দিনগুলো জ্বলজ্বল করে। ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো, নিজের নাম শুনে দর্শকের হাততালি—সেই স্মৃতি এখনও ভোলার নয়। কিন্তু আজকের শাকিব খান যেন আরও পরিণত, আরও আত্মবিশ্বাসী। তিনি জানেন, এই দেশের মানুষ তাকে ভালোবাসে। আর সেই ভালোবাসার মর্যাদা রাখতে, তিনি এখনও প্রতিদিন পরিশ্রম করেন, নতুন গল্পে, নতুন চরিত্রে দর্শকের মন জয় করতে চান।

 

তার ক্যারিয়ার শুধু সফলতার গ্রাফ নয়, এটা এক অদম্য লড়াইয়ের গল্প। যেখানে প্রতিটি বাঁকে ছিলো সংগ্রাম, আর প্রতিটি চূড়ায় ছিলো ভালোবাসা। তিনি একাধারে প্রযোজক, অভিনেতা, স্টাইল আইকন—তাঁর ক্যারিশমা এতটাই জোরালো যে এখন শাকিব খান নিজেই একটি প্রতিষ্ঠান।

 

একটা গোটা দেশের ভালোবাসা নিয়ে যে মানুষ এগিয়ে চলে, সে আসলেই বিরল। তিনি আমাদের নায়ক, আমাদের গর্ব, আমাদের শাকিব খান। তাঁর গল্পটা আজও চলছে, কিন্তু যেটুকু লেখা হয়েছে, তা দিয়েই বোঝা যায়—এটা কেবল একটি ক্যারিয়ার নয়, এটা একটি লিজেন্ড।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লাজুক মেয়ে থেকে কিংবদন্তি শাবানা
তারকাদের নিয়ে গুজব ছড়ানো নিয়ে মুখ খুললেন সোনালি
‘তাণ্ডব’ সিনেমায় যুক্ত হলেন আফজাল হোসেন
বাংলাদেশে আসার অপেক্ষায় অঙ্কুশ!
বর্ষাকে সতর্ক করলেন পরীমনি!
আসছে ‘মুঝসে শাদি করোগি’র সিকুয়্যাল