Header Border

ঢাকাবুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

‘ফিটফাট বাবু’ হয়ে আসছেন মোশাররফ করিম!

মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

নানা ধরনের চরিত্র সাবলীল অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেন বেশ সাবলীলভাবে। দর্শকও তাকে লুফে নেয়।

এবার কমেডি গল্পের একটি নাটকে দেখা যাবে মোশাররফ করিমকে। নাটকের নাম ‘ফিটফাট বাবু’।  অনামিকা মণ্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন সোহেল হাসান। শুটিং শেষে নাটকটি এখন সম্পাদনার টেবিলে।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, অসাধারণ গল্পের একটি নাটক ‘ফিটফাট বাবু’। এটি কমেডি গল্প হলেও বার্তাও রয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।

এদিকে সম্প্রতি সচেতনামূলক একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন জনপ্রিয় এ অভিনেতা। পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে এটি নির্মিত হয়েছে। অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে ওভিসিটি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রকাশ হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মো. নাজিম উদ্দিন (মাসুম)।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাওয়া’র পর ‘সখী রঙ্গমালা’য় নাজিফা তুষি
শামীমের কথার জবাব দিলেন অহনা