Header Border

ঢাকাবৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

তারকাদের নিয়ে গুজব ছড়ানো নিয়ে মুখ খুললেন সোনালি

তারকাদের নিয়ে নানা সময় বিভিন্ন ধরনের গুজব শোনা যায়। বিশেষ করে, প্রেমের গুজব বেশি রটে। সেখানে বলিউড তারকাদের নামই বেশি শোনা যায়। বছরজুড়ে কানে আসতে থাকে তাদের প্রেমের গুঞ্জন। এমন দাবি নব্বই দশকের আলোচিত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকাদের নিয়ে গুজব ছড়ানোর কারণ জানিয়েছেন সোনালি। অভিযোগের তীর ছুড়েছেন সংবাদ মাধ্যমের দিকে। বর্তমান ডিজিটাল যুগে অতিরঞ্জিত শিরোনাম নিয়ে অনেকেই অভিযোগ জানান। একই কথা শোনা গেছে সোনালির মুখেও। তিনি বলেন, “সে সময় ‘ক্লিকবেট’ বলে কিছু হতো না। কিন্তু তখন সাংবাদিকদের চটকদার শিরোনাম করার এতটাই পাগলামো থাকত, তাই সব ভুলভাল খবর লেখত ।”

সোনালি আরও জানান, তিনি যখন অভিনয় জগতে পা রাখেন, তখন বিভিন্ন ফিল্মি ম্যাগাজিনের বাড়বাড়ন্ত। অভিনেত্রীর কথায়, “নিজেদের ম্যাগাজিনের বিক্রি বাড়ানোর জন্য আমার নামে ভুল খবর ছাপা হতো। তাই আমার মনে হয়েছিল নিজের চামড়া মোটা করে নিতে হবে।” তাই পরবর্তী সময়ে এই ধরনের কোনো রটনা শুনে বিচলিত হওয়া বন্ধ করে দেন সোনালি। তবে তার মনে করা বিষয়টি সবাই সহজভাবে এড়িয়ে যেতে পেরেছেন, এমন নয়। এখনও অনেকে গুজব-গুঞ্জনের বিষয়টি সহজভাবে নিতে পারেন না। যে কারণে সংবাদ মাধ্যমগুলোর প্রতি তাদের এক ধরনের বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে।

সোনালি বিনোদন দুনিয়ায় পা রাখার পর, সে সময়েই রাজনৈতিক এক নেতার ভাতিজা রাজের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। কিন্তু সেই নেতার ছিলেন ভীষণ কড়া। তার কানে এ খবর পৌঁছতেই রাজকে রীতিমতো শাসিয়েছিলেন। জানিয়ে দেন, এতে রাজনীতিতে প্রভাব পড়বে। পারিবারিক সমস্যা তৈরি হবে। সব মিলিয়ে রাজ অসম্মানিত হবেন। কাকার প্রতাপের কাছে সে দিন হার মেনেছিলেন রাজ। দূরে সরিয়ে দিয়েছিলেন সোনালিকে। তার পরও সোনালি ভেঙে পড়েননি। অভিনয় ব্যস্ততার মাঝে ছিন্ন সম্পর্ককে ভুলে থাকার চেষ্টা করেছেন। যার সুবাদে তাঁর ক্যারিয়ারে জমা পড়েছে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা।

সোনালি ভারতের চলচ্চিত্রে একজন খ্যাতিমান অভিনেত্রী হিসেবে পরিচিত। তিনি শুধু তার অভিনয় দক্ষতার জন্যই পরিচিত নন, তার ফ্যাশন সেন্সও তাকে বিশেষভাবে চিহ্নিত করেছে। তার শৈল্পিক পোশাক এবং নির্ভীক হাসি তাকে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। তার জনপ্রিয়তা নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মেও তার প্রভাব ছড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লাজুক মেয়ে থেকে কিংবদন্তি শাবানা
‘তাণ্ডব’ সিনেমায় যুক্ত হলেন আফজাল হোসেন
বাংলাদেশে আসার অপেক্ষায় অঙ্কুশ!
বর্ষাকে সতর্ক করলেন পরীমনি!
নায়িকা থেকে নতুন রূপে ওয়াহিদা রহমান
আসছে ‘মুঝসে শাদি করোগি’র সিকুয়্যাল