Header Border

ঢাকাশুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাবার কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী

মুস্তাফা জামান আব্বাসী। ছবি: সংগৃহীত

আজিমপুরে বাবার কবরে শায়িত হলেন ভাওয়াইয়া গানের রাজপুত্রখ্যাত সংগীতশিল্পী, অধ্যাপক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী। শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে ইচ্ছানুযায়ী সেখানে দাফন করা হয় একুশে পদকপ্রাপ্ত এ সংগীতশিল্পীকে।

৮৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন মুস্তাফা জামান আব্বাসী। শনিবার (১০ মে) ভোরে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। শুক্রবার (৯ মে) হঠাৎ বেড়ে যায় তার শারীরিক অসুস্থতা। বনানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান।

মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের এক প্রখ্যাত সংগীত পরিবারের সন্তান। তার বাবা কিংবদন্তি লোক সঙ্গীতশিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদ। তার চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া–ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। বড় ভাই মুস্তাফা কামাল আইনবিশারদ। মুস্তাফা কামালের মেয়ে নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমানও দেশের প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভাবান সংগীতজ্ঞ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ছোট পোশাক পরা নিয়ে যা বললেন মারিয়া মিম